ডি-নথিতে যাচ্ছে বিটিআরসি

২৬ নভেম্বর, ২০২৩ ১৪:২৫  

স্মার্ট বাংলাদেশ পথপরিক্রমায় শুরুতেই ই-নথি থেকে ডি-নথিতে যেতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরিসি)।

আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হবে মাইগ্রেশনের কাজ। ফলে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত বিটিআরসির সকল প্রকার অনলাইন আবেদন গ্রহণসহ ই-নথিভিত্তিক অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে সেবা অব্যাহত থাকবে।

রবিবার বিটিআরসি’র প্রশাসন বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। সূত্রমতে, বিটিআরসি’র শতভাগ দাপ্তরিক কাজই ইলেকট্রনিক নথিতে হয়।

সূত্র মতে, এটুআই এর মাধ্যমে ডিসেম্বর ই-নথি প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে। এরপর স্মার্ট ফাইল ব্যবস্থাপনায় শুরু হয় ডি-নথি।

সূতমতে, প্রচলিত নথি ব্যবস্থাপনার পরিবর্তে ইলেকট্রনিক পদ্ধতিতে নথি নিষ্পত্তির অনলাইন অফিস ব্যবস্থাপনা পদ্ধতি হচ্ছে ই-নথি। ই-অফিস কার্যক্রমের অংশ হিসেবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/সরকারি অফিসে কাজের গতিশীলতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনয়নে ই-নথি বর্তমানে ১৩ হাজারেরও অধিক সরকারি অফিসের ১ লক্ষ ৩৪ হাজারেরও অধিক কর্মকর্তা ব্যবহার করছেন। অদ্যাবধি, ২ কোটি ২৮ লক্ষেরও অধিক ফাইল ই-নথি সিস্টেমের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।

এদিকে নতুন অর্থ বছরের শুরুতে সরকারি কাজে সিদ্ধান্ত নেওয়ায় স্বচ্ছতা ও গতি বাড়ানোর স্বার্থে বর্তমানে ব্যবহৃত ই-নথির পরবর্তী ভার্সন ডি-নথি চালুর সিদ্ধান্ত হয়। পর্যায়ক্রমে সব সরকারি দপ্তরে ডি-নথি ব্যবহার শুরু করা হচ্ছে।